Advertisement

গোপালগঞ্জে আদালত অবমাননার অভিযোগে ডা. ফারুক আহমেদ গ্রেফতার


গোপালগঞ্জে আদালত অবমাননার অভিযোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, একটি মামলায় প্রয়োজনীয় নথিপত্রসহ ডা. ফারুককে আদালতে তলব করা হয়েছিল। তবে দীর্ঘদিন হাজির না হওয়ায় আদালত তাকে আদালত অবমাননার দায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। পরবর্তীতে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

Post a Comment

0 Comments