Advertisement

পদত্যাগ করিনি, বৃহস্পতিবার সশরীরে ইসলামী ব্যাংকে যাব


 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে ১৯ ডিসেম্বর অফিস ছাড়তে বাধ্য করা হয় বলে খবর প্রকাশিত হয়েছে। এর পর থেকে তিনি অফিসে আসেননি, এবং তখন থেকেই গুঞ্জন শুরু হয় যে, তিনি এমডি পদ থেকে সরে গেছেন।

তবে এমডি পদ থেকে সরে যাওয়ার গুঞ্জনটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন এমডি মনিরুল মওলা। তিনি জানান, অসুস্থতার কারণে বাসা থেকে অফিসের কাজ করছেন এবং তিনি পদত্যাগ করেননি। আজ (মঙ্গলবার)ও বাসা থেকে কিছু অফিসিয়াল কাজ করেছেন এবং আগামী বৃহস্পতিবার সশরীরে অফিসে যাবেন।

এদিকে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা যুগান্তরকে জানান, মনিরুল মওলা মামলার আসামি। সঙ্গত কারণে তার পদে থাকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে, আমাদের জানা অনুযায়ী, তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদি তিনি অস্বীকার করেন, তবে কিছু করা সম্ভব নয়।

এছাড়া, জানা গেছে যে, ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালীন সময়ে এমডি হিসেবে মনিরুল মওলাকে নিয়োগ দেওয়া হয়। ওই সময়েই ব্যাংকটি বড় ধরনের আর্থিক দুর্বলতার শিকার হয় এবং এস আলমকে অনৈতিকভাবে ঋণ পাইয়ে দিতে মনিরুল সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে ব্যাংকটির কর্মকর্তারা তাকে আর এমডি পদে থাকতে রাজি হননি, এবং ১৯ ডিসেম্বর তাকে ব্যাংক ছাড়তে বাধ্য করা হয়। 

এছাড়া, ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যবস্থাপনা পরিচালক অফিসে অনুপস্থিত আছেন।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম এবং এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে।

আরো খবর :  ভারত চিঠির জবাবে দেরি করলে বাংলাদেশ পাঠাতে পারে তাগিদপত্র

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারত সরকারের মুখপাত্রের বক্তব্য

মির্জা ফখরুল: বিএনপিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগদান নিয়ে যা বললেন

Post a Comment

0 Comments