দুর্নীতি এবং ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।"
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তিনি বলেন, "জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া অন্য কোনো উপায় আমি জানি না।"
এছাড়া, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা আমার জানা নেই। তবে গণহত্যা এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের বিএনপিতে আসার কোনো সুযোগ নেই।"
এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



0 Comments