বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি প্রকাশ করা হয়।
এতে জানানো হয়, ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতের পর দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সারাদেশের সব ইউনিটে একই সময়ে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হলগুলোর মধ্যে এদিন রাতে আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবে। একই দিন সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি করবেন।
২ জানুয়ারি, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গুলিস্তান স্টেডিয়ামে কেন্দ্রীয় সংসদের ৮টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা বা অন্য যেকোনো একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।



0 Comments