Advertisement

উত্তর গাজার একমাত্র হাসপাতালও ধ্বংস হয়ে গেছে।


 

ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে। হাসপাতালের ভেতরে থাকা রোগী, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্যদের পরিণতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

কামাল আদওয়ান ছিল উত্তর গাজায় কার্যক্রম চলমান একমাত্র হাসপাতাল। গত কয়েকদিন ধরে ইসরায়েলি সেনারা দাবি করছে, হামাস সদস্যরা সেখানে লুকিয়ে রয়েছে, যার কারণে তারা হাসপাতালে ব্যাপক আক্রমণ চালাচ্ছে। হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়ার পরও বের হতে গেলে হামলা চালানো হয়। শুক্রবার তেলআবিবের পদাতিক বাহিনী হাসপাতালের ভেতরে ঢুকে তল্লাশি চালায় এবং হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ অনেককে আটক করে। এক পর্যায়ে মূল ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। কেউ কেউ পালাতে সক্ষম হলেও অনেকেই নিখোঁজ রয়েছে।

ধারণা করা হচ্ছে, হাসপাতালে রোগী, স্বাস্থ্যকর্মী এবং আশ্রয়গ্রহণকারীসহ কয়েকশ’ মানুষ অবস্থান করছিল। কামাল আদওয়ানে এই বর্বর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত।

Post a Comment

0 Comments