Advertisement

নাসিমুল গনি নিযুক্ত হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নাসিমুল গনি হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব - ছবি: বাসস

রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ড. নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর ওএসডিতে থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

সূত্র: বাসস

 

Post a Comment

0 Comments