অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সচিবালয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। বিশেষ করে, সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড স্থাপন করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের পর থেকে উৎসুক জনতার সংখ্যা বাড়তে থাকায় সচিবালয়ের সামনে থাকা সড়কগুলোতে প্রবেশাধিকার সীমিত করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক ছাড়া অন্য কেউ সচিবালয়ের মূল ফটক বা ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের সড়কে প্রবেশ করতে পারছেন না। জিরো পয়েন্টের সামনে ব্যারিকেড স্থাপন করে সেখানে প্রবেশের ইচ্ছা প্রকাশকারী ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই এবং প্রবেশের কারণ জানতে চাওয়া হচ্ছে।
এ সময়ে, মাইকিংয়ের মাধ্যমে সচিবালয়ে প্রবেশের জন্য কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় প্রেসক্লাবের পাশে অবস্থিত ৫ নম্বর গেট ব্যবহার করার অনুরোধ করা হয়।
a



0 Comments