মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
মোহাম্মদ রফিকুল আলম জানান, “গতকাল ভারতের কাছে কূটনৈতিক পত্র (নোট অব ভারবাল) হস্তান্তর করা হয়েছে, তবে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। ভারতের উত্তর অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।”
‘ভারত যদি উত্তর না দেয়, তবে পরবর্তী পদক্ষেপ কী হবে’ জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী, উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভারত কী উত্তর দেয়, তার সুনির্দিষ্ট সময়সীমা নেই। তবে, অবশ্যই একটি স্বাভাবিক অপেক্ষার সময় রয়েছে। সেই সময়ের মধ্যে উত্তর না এলে তাগিদপত্র পাঠানো যেতে পারে।’
এ কূটনৈতিক পত্রটি শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।



0 Comments