ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো: ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো: মাসুদুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট শাহানা হানিফ, সাঈদ খোকন এবং জাবেদ আহমেদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে, এবং সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ আছে।
এতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা তাদের পদমর্যাদার অপব্যবহার করে এবং রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন, জাবেদ আহমেদ এবং ফারহানা সাঈদ বিদেশে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া নিষিদ্ধ করা আবশ্যক।
0 Comments