রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে শনিবার (২৮ ডিসেম্বর) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত "গুম-খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ" শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এবং তদন্ত কর্মকর্তা ছিল না। তবে এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। তাড়াহুড়ো করে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তিনি নিশ্চিত করেন, বিচার প্রক্রিয়ায় কোনো গাফিলতি হবে না এবং কোনো দেরি হবে না।
তিনি আরও বলেন, মামলার শুনানির সময় এবং আসামিদের হাতকড়া না পড়ানোর বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের সময়, আসামিদের আইনজীবী জানিয়েছিলেন যে, শুনানির জন্য তিন মাস সময় দেয়া হয়েছিল, কিন্তু এখন মাত্র এক মাস সময় দেয়া হয়েছে। তবে, তখনও আসামিদের কাউকে হাতকড়া পড়ানো হয়নি এবং এখনও আসামিদের হাতকড়া পড়ানো হচ্ছে না।



0 Comments