ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এক ব্রিফিংয়ে জানান, সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সহানুভূতি ও সমর্থন প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান।
এ সময় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নারী ও শিশুদের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
রাষ্ট্রপতি আরও বলেন, ফিলিস্তিনের সমস্যা সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম—জাতিসঙ্ঘ, ওআইসি, ন্যাম—এ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে।
এ সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।
সূত্র: ইউএনবি



0 Comments