Advertisement

আজ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে উপদেষ্টা হাসান আরিফকে।


 সাবেক অ্যাটর্নি জেনারেল এবং অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তার দাফন সম্পন্ন হবে, এমনটি মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

উপদেষ্টার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হবে।

এদিন, দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন, এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া, মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।
সূত্র: ইউএনবি 
 


Post a Comment

0 Comments