মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকশ’ হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক ইউপি সদস্য নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বাঁশগাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার শিকদারের সঙ্গে একই এলাকার প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে কয়েকশ’ হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে ইউপি সদস্য মো. আক্তার শিকদার (৪৮) নিহত হন এবং কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালকিনি থানার এসআই সুশীল জানান, সংঘর্ষে ইউপি সদস্য আক্তার শিকদার নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।



0 Comments