Advertisement

ইসলামী ব্যাংকের এস আলমের জব্দকৃত শেয়ার জানুয়ারিতে বিক্রি করা হবে।

 


ইসলামী ব্যাংকের এস আলমের জব্দকৃত শেয়ার জানুয়ারিতে বিক্রি করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী সপ্তাহে আদালতে মামলা করা হবে। 


সোমবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান, ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ তথ্য জানান। 


তিনি বলেন, ইসলামী ব্যাংকে বিনিয়োগের জন্য আগের উদ্যোক্তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ইসলামী ব্যাংকে বিনিয়োগের সুযোগ সবার জন্য উন্মুক্ত। 


এ সময় গভর্নর আরও জানান, ২০১৭ সালে এস আলমের দখল নেওয়ার পর ব্যাংকটি ঋণের ৮০ শতাংশ গ্রহণ করে। ১৭টি শাখার ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ উত্তোলন করা হয়েছে, যার বিস্তারিত চিত্র চলমান অডিট রিপোর্টের মাধ্যমে প্রকাশিত হবে। 


সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থাও তুলে ধরা হয়। গত ৩ মাসে ব্যাংকের আমানত প্রায় ৫ হাজার কোটি টাকা বেড়েছে, এবং রেমিট্যান্স এসেছে ১০ হাজার কোটি টাকা। তবে নতুন ঋণ দেয়া হচ্ছে না এবং আমানত ও ঋণের মধ্যে ২০ হাজার কোটি টাকা ঘাটতি রয়েছে। এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা পাওয়া যাবে, বলেও জানান ব্যাংকটির চেয়ারম্যান। 


অডিট রিপোর্ট হাতে পাওয়ার পর অর্থ আদায়ের জন্য পদক্ষেপ নেওয়া হবে, তবে পুরো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন গভর্নর। এছাড়া, এস আলম বা বেক্সিমকো গ্রুপের কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না বলেও নিশ্চিত করেন ড. আহসান এইচ মনসুর।

Post a Comment

0 Comments