জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল রবিবার একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৩১টি বিষয়ের অধীনে ৮৪৬টি কলেজের দুই লাখ পঁইত্রিশ হাজার তিনশত সাতানব্বই জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার গড় পাসের হার ছিল ৭০ শতাংশ। ফলাফল সন্ধ্যা ৬টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এ তথ্য রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান।
এছাড়া, ৪ বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফল নিয়ে কোনো ভুলত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা সংশোধন বা ফলাফল বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।



0 Comments