Advertisement

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

 


ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে আটক করা হয়।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।


প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কামরুল ইসলামসহ অনেক আওয়ামী লীগ নেতা আত্মগোপনে ছিলেন।


কামরুল ইসলাম ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

Post a Comment

0 Comments