Advertisement

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালন করবেন ৬৬ দেশের ১ হাজার ব্যক্তি।

 


সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বিশ্বের ৬৬টি দেশের ১ হাজার ব্যক্তিকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আরব আমিরাতের সংবাদমাধ্যম *গালফ নিউজ*।  

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত "গেস্ট অব কাস্টডিয়ান অব টু হলি মস্ক প্রোগ্রাম"-এর আওতায় এই আমন্ত্রণ জানানো হয়েছে। দুই পবিত্র মসজিদের খাদেম হিসেবে সৌদি বাদশাহ এই প্রোগ্রামের অনুমোদন দিয়েছেন।  

প্ল্যান অনুযায়ী, ২০২৫ সালের জুনের শেষ সপ্তাহে চলতি ইসলামিক বছরে আমন্ত্রিত তীর্থযাত্রীদের চারটি দলে ভাগ করে হোস্ট করা হবে। এই কর্মসূচির অধীনে তারা ওমরাহ পালন, মক্কা ও মদিনার পবিত্র এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন, এবং দুই পবিত্র মসজিদের ইমাম ও বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।  

সৌদি সরকার এই কর্মসূচির অধীনে তীর্থযাত্রীদের সব খরচ বহন করে থাকে। এখন পর্যন্ত ১৪০টিরও বেশি দেশের মুসলিম এই বিশেষ আমন্ত্রণে অংশ নিয়েছেন।  

Post a Comment

0 Comments