Advertisement

মাওলানা সাদকে ছাড়া ইজতেমা অনুষ্ঠিত হতে না দেওয়ার হুমকি

 


মাওলানা সাদকে ছাড়া এবারের ইজতেমা হতে না দেওয়ার হুমকি দিয়েছেন তার অনুসারীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তারা কাকরাইল মসজিদ থেকে রওনা হন।  


যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হন তারা। বাধা পেয়ে রাস্তার ওপর বসে প্রতিবাদ জানান।  


অনুসারীরা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলক ও বৈষম্যমূলকভাবে তাদের মুরুব্বিকে ইজতেমায় অংশগ্রহণ করতে বাধা দেওয়া হচ্ছে। পরে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি প্রদানের দাবিতে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যমুনায় যায়।  


সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন এবং স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জানান, আলেম ওলামাদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। পাশাপাশি শিগগিরই এ বিষয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে বলেও আশ্বাস দেন।

Post a Comment

0 Comments