রোববার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দেশ ও জাতি গঠনের বিভিন্ন কার্যক্রমে আমরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা জাতিসংঘ মিশনে কাজ করছি, দুর্যোগ মোকাবিলায় ত্রাণ বিতরণেও অংশ নিচ্ছি এবং এসব ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করেছি।”
অনুষ্ঠানে সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচজনকে সেনাবাহিনী পদক (এসবিপি), পাঁচজনকে অসামান্য সেবা পদক (ওএসপি), এবং ১৮ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রদান করা হয়। মোট ২৮ জন সেনাসদস্যকে এই পদক পরিয়ে দেন সেনাপ্রধান।
অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।



0 Comments