Advertisement

বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

নৌ অধিদফতর - ছবি - ইন্টারনেট

নৌ আদালত সমুদ্রগামী জাহাজ থেকে অবিচ্ছিন্ন ডিসচার্জ সার্টিফিকেটধারী (সিডিসি) পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

নৌ অধিদফতরের মহাপরিচালক (পরিদর্শন শাখা) কমডোর মোহাম্মদ মাকসুদ আলমের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নাবিকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

পলাতক নাবিকরা হলেন মো. সোহানুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, আবু সুফিয়ান, মোস্তফা কামাল, ইসকান্দার মিজি, মো. সানাউল্লাহ, মোহাম্মদ আনোয়ারুজ্জামান, মো. আব্দুল কুদ্দুস, আমিনুল ইসলাম, ওপি হোসেন, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শেখ আলম, মো. মেহেদী হাসান, মো. আল আমিন, মো. ইমাম হোসেন, এনামুল হক, মো. ইমরুল হোসেন এবং মোহাম্মদ ইব্রাহীম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ১৯ নাবিক ১৩টি জাহাজ থেকে পালিয়ে গেছেন। জাহাজগুলো বিদেশের বিভিন্ন বন্দরে অবস্থান করার সময় তারা বন্দর ত্যাগ করে আর জাহাজে ফেরেননি। পলাতক নাবিকদের মধ্যে নোয়াখালী ও চট্টগ্রামের পাঁচজন করে, ফেনীর দু’জন এবং সাতটি জেলার সাতজন রয়েছেন। তারা মূলত গত তিন বছরে বিদেশে পালিয়েছেন।

নৌপরিবহন অধিদফতর সূত্র জানায়, পলাতক নাবিকদের ১৩টি জাহাজের মধ্যে তিনটি বাংলাদেশি পতাকাবাহী এবং বাকি ১০টি বিদেশি পতাকাবাহী। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ মেঘনা অ্যাডভেঞ্চার থেকে একসঙ্গে চারজন নাবিক পালিয়েছেন, যা এ তালিকায় সর্বাধিক।

২০২৩ সালের ২৭ নভেম্বর মেঘনা অ্যাডভেঞ্চার রাশিয়া থেকে পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বন্দরে যাওয়ার পথে মিসিসিপি নদীতে চার নাবিক জাহাজ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

Post a Comment

0 Comments