স্থানীয় সময় শনিবার ভোরে মিনাস গেরাইস রাজ্যের লাজিনহা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় প্রাথমিকভাবে ৩২ থেকে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি সাও পাওলো থেকে যাত্রা শুরু করে, যাতে ৪৫ জন যাত্রী ছিলেন।
কর্তৃপক্ষের তথ্যমতে, বাসটির একটি টায়ার বিস্ফোরণের ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং একই সময় একটি ব্যক্তিগত গাড়ি বাসের সঙ্গে ধাক্কা লাগে। তবে গাড়িতে থাকা তিন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মিনাস গেরাইসের গভর্নর রোমেউ জেমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে রাজ্য সরকার পুরোপুরি সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন, "আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শোক কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পায়। বড়দিনের ঠিক আগে এমন একটি ঘটনা সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।"
সূত্র: আল-জাজিরা



0 Comments