ভারতের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেছেন, অন্তর্বর্তী সরকার, আলেম সমাজ ও সব রাজনৈতিক দলসহ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে।
জাতি ঐক্যবদ্ধ থাকলে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন বাংলাদেশের মানুষকে পরাজিত করতে পারবে না বলে জানান মামুনুল হক।
শুক্রবার (৬ ডিসেম্বর) নওগাঁর আমতলী মোড় জামে মসজিদ এলাকায় তাফসিরুল কোরআন ও শানে রিসালাত সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
মামনুল হক বলেন, ভারতের সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল ১৯৭২ সালের সংবিধানের মাধ্যমে। এজন্য এই সরকারকে বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধান বাতিল করতে হবে। তাহলে ফ্যাসিবাদের শিকড় উপড়ে যাবে। আর কোনো দিন তারা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।
সংবিধান সংস্কারে যে যার মতো করে মতামত দিচ্ছে উল্লেখ্য করে মামুনুল হক বলেন, আমরা তৌহিদি জনতার পক্ষে স্পষ্ট মতামত দিতে চাই।
তিনি আরো বলেন, বাংলাদেশে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন থাকবে না। যদি কোরআন সুন্নাহবিরোধী কোনো আইন থাকে তাহলে সেই আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রয়োজন হলেও আলেম সমাজ প্রস্তুত।
সূত্র : ইউএনবি



0 Comments