পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ
পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য গঠিত কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে।
মঙ্গলবার, কমিটি প্রধান জাকির আহমেদ খান এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করেন।
এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চিত এবং ওই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য সরকার গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক হন সাবেক অর্থ সচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খান।
কমিটি নির্ধারিত ৯০ দিনের আগেই প্রতিবেদন পেশ করায় প্রধান উপদেষ্টা কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। প্রতিবেদন পেশের সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস



0 Comments