রাজধানীর রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানায় দায়ের করা নতুন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে রাজধানীর হাতিরঝিল থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননের বিরুদ্ধে গ্রেফতারি আবেদন করা হয়। এছাড়া জুলাই মাসে রামপুরায় সংঘটিত গণ-অভ্যুত্থান ও হত্যার ঘটনায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানার হত্যাকাণ্ডের ঘটনায় দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
এ বিষয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ আদালত তাদের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করে গ্রেফতারির আদেশ দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, জুলাই-আগস্টের গণহত্যায় তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছিল। এদের বিরুদ্ধে আগেও বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিল।



0 Comments