এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬২ জন।
শনিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩২৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ২৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫২২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪৮.৩% পুরুষ এবং ৫১.৭% নারী।
বিজ্ঞপ্তির তথ্যে আরও জানানো হয়, ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৫,৬৩২ জন, যাদের মধ্যে ৬৩.২% পুরুষ এবং ৩৬.৮% নারী।
সূত্র: ইউএনবি



0 Comments