অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, ভারতের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে এবং এটি শুধুমাত্র ভারত নয়, বরং সারা বিশ্বে সংঘবদ্ধভাবে চলমান।
রোববার ঢাকায় এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এসব মন্তব্য করেন।
তিনি বলেন, "বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর ভারতীয় গণমাধ্যম সম্ভবত খুবই হতাশ হয়েছে। তারা চেষ্টা করছে প্রমাণ করতে যে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে এবং তালেবান আদলের সরকার আসছে।"
এ ধরনের অপপ্রচার ভারতের গণমাধ্যমের একটি পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেন, এই অপপ্রচার দুই দেশের সম্পর্কের জন্য ভালো ফল বয়ে আনবে না।
সূত্র: বিবিসি



0 Comments