Advertisement

সিরিয়ায় সরকার গঠনের দায়িত্ব পেলেন মোহাম্মদ আল বশির


হায়ত তাহরির আল-শামের সাথে সম্পর্কিত সাবেক মন্ত্রী মোহাম্মদ আল বশিরকে অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে, যিনি হায়ত তাহরির আল-শামের (এইচটিএস) সাথে সম্পর্কিত। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা এখনও দেয়া হয়নি, তবে তার নেতৃত্বে সরকার গঠন এবং নির্বাচনের আয়োজন করা হবে।

মোহাম্মদ আল বশির একসময় এইচটিএস-সংশ্লিষ্ট বিরোধী স্যালভেশন সরকারের প্রধান ছিলেন। তাকে নতুন সরকার গঠন এবং নির্বাচন আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে।

পেশায় ইঞ্জিনিয়ার আল বশির ১৯৮৩ সালে সিরিয়ার ইদলিব প্রদেশে জন্মগ্রহণ করেন এবং আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন।

সূত্র: দি ন্যাশনাল

Post a Comment

0 Comments