Advertisement

দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ড. আবদুল মোমেন

দুদকের নতুন চেয়ারম্যান হলেন ড. আবদুল মোমেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. আবদুল মোমেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া, কমিশনার হিসেবে তার সঙ্গী হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারার বিধান অনুযায়ী তাদেরকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, দুদক আইন, ২০০৪-এর ৫(১) ধারার বিধান অনুযায়ী ড. মোহাম্মদ আবদুল মোমেনকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান, এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান হবে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দু' কমিশনার মো. জহুরুল হক (তদন্ত) ও মোছা: আছিয়া খাতুন (অনুসন্ধান)। এরপর থেকে দুদকের চেয়ারম্যান ও দু' কমিশনার পদ খালি ছিল।

 

Post a Comment

0 Comments