Advertisement

প্রেস সচিব: সাম্প্রদায়িক সহিংসতার ৮৮ মামলায় গ্রেফতার ৭০ জন

শফিকুল আলম: ৮৮ মামলায় ৭০ জন গ্রেফতার, সংখ্যালঘু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮টি মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, "যারা এই ধরনের ন্যক্কারজনক ঘটনায় জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করা হবে।"

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

শফিকুল আলম আরও জানান, “সংখ্যালঘু নির্যাতনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় দ্রুত আপডেট দেওয়া হবে।”

সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, "অনেকে শুধু সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারীও ছিলেন, যার কারণে হামলার ঘটনা ঘটেছে। তবে আমরা যেকোনো ধরনের অপরাধ অত্যন্ত গুরুত্বসহকারে নিচ্ছি এবং এগুলোকে ক্রাইম হিসেবে বিবেচনা করে কঠোরভাবে মোকাবিলা করছি।"

Post a Comment

0 Comments