ভারতের সকল ষড়যন্ত্র মোকাবিলায় দেশের জনগণ একত্রিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য একটি ষড়যন্ত্র চলছে, এবং এই ষড়যন্ত্র রোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই আমাদের আর দুর্বল বা শক্তিহীন হওয়ার কোনো অবকাশ নেই। যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমরা একত্রিত এবং আমাদের ঐক্য অটুট থাকবে। আমাদের মাঝে রাজনৈতিক, মতামত বা আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক।
ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছেন। ছাত্র-জনতার আন্দোলনের পরদিন থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা দেশের বাইরে পালিয়ে গেছেন এবং কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি, কিন্তু ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং সেখানে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ১৭ বছর ধরে খুন ও গুমের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে।
খন্দকার মুক্তাদির আরও বলেন, ৫২'র ভাষা আন্দোলন, ৭১'এর মুক্তিযুদ্ধ, ৯০'এর স্বৈরাচারের বিদায় এবং সম্প্রতি জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন—সবই ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ভারতকে ভয় পাই না, এবং ঐক্যবদ্ধ হয়ে ভারতের অযৌক্তিক আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময়, তিনি ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো এবং হাইকমিশনে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি এসব মন্তব্য করেন আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সিলেট মহানগর বিএনপি আয়োজিত একটি মতবিনিময় সভায়। সভায় সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগরীসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, "বাংলাদেশের মানুষ কারও প্রভুত্ব মেনে নেবে না। আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত আমাদের প্রতিবেশী, তবে আমরা চাই সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।"
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ এবং আরও অনেক নেতা।
মতবিনিময় সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন ডা. নাজমুল ইসলাম, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



0 Comments