Advertisement

১৭ বছর পর ফিফপ্রো বিশ্ব একাদশে জায়গা পেলেন না মেসি

১৭ বছর পর প্রথমবারের মতো ফিফপ্রো বিশ্ব একাদশে জায়গা পাননি লিওনেল মেসি

২০০৬ সালের পর এটি প্রথমবার, যখন ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে অন্তর্ভুক্ত হননি আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ২০০৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত টানা ১৭ বছর বিশ্ব একাদশে মেসির নাম যেন স্থায়ী হয়ে গিয়েছিল, তবে এবার ২০২৪ সালে সেই ধারাটি ভেঙে গেল।

আধুনিক ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত মেসি দীর্ঘ ১৭ বছর বিশ্ব একাদশে জায়গা ধরে রেখেছিলেন। তবে এবার, ২০২৩ সালের পর মেসির পাশাপাশি, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও বিশ্ব একাদশে স্থান পাননি। রোনালদো ১৬ বছর ধরে এই তালিকায় ছিলেন, কিন্তু এবার তিনিও নির্বাচিত হননি।

এদিকে, লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহও এবার বাদ পড়েছেন এই তালিকা থেকে।

ইন্টার মিয়ামির মেসি ও আল নাসরের রোনালদো কয়েকদিন আগে ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন, কিন্তু সেরা একাদশে জায়গা পাননি। ইউরোপের বাইরের লিগে খেলা এই দুই তারকা ছাড়া অন্য কোনো ফুটবলার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না।

২০২৪ বিশ্ব একাদশে প্রিমিয়ার লিগের পাঁচজন ফুটবলার জায়গা পেয়েছেন। তারা হলেন: ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনা, এডারসন, এবং ব্যালন ডি'র জয়ী রড্রি, এবং লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদ থেকে ছয়জন ফুটবলার সেরা একাদশে স্থান পেয়েছেন। তাদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, এন্টোনিও রুডিগার, ডানি কারভাহাল এবং সদ্য অবসর নেওয়া টনি ক্রুস অন্তর্ভুক্ত।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (পুরুষ):

  • গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
  • ডিফেন্ডার: ডানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), এন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
  • মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রড্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
  • ফরোয়ার্ড: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (নারী):

  • গোলরক্ষক: মেরি ইয়ার্পস (ম্যান ইউনাইটেড/পিএসজি, ইংল্যান্ড)
  • ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ (বার্সেলোনা/চেলসি, ইংল্যান্ড), ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ, স্পেন), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড)
  • মিডফিল্ডার: এইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন), অ্যালেক্সিয়া পুটেলাস (বার্সেলোনা, স্পেন), কিরা ওয়ালশ (বার্সেলোনা, ইংল্যান্ড)
  • ফরোয়ার্ড: বারব্রা বান্দা (শাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), লিন্ডা কাইসেদো (রিয়াল মাদ্রিদ, কলম্বিয়া), লরেন জেমস (চেলসি, ইংল্যান্ড), মার্তা (অরল্যান্ডো প্রাইড, ব্রাজিল)

সূত্র: বাসস

 

Post a Comment

0 Comments