Advertisement

টসে হেরে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে বিপদে পড়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ মঙ্গলবার সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। জয় ছাড়া আর কোনো বিকল্প নেই মেহেদী হাসান মিরাজ ও তার সতীর্থদের সামনে।

ওয়ার্নার পার্কে টসে হেরে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। একাদশে রয়েছে একটি পরিবর্তন—তাসকিন আহমেদের পরিবর্তে একাদলে যুক্ত হয়েছেন শরিফুল ইসলাম। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

প্রথম ম্যাচে ২৯৪ রানের পুঁজি নিয়েও বাংলাদেশ হেরে যায় ৫ উইকেটে। ১৪ বল বাকি থাকতে স্বাগতিকরা ম্যাচটি জিতে নেয়, যা এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

এই হার আগে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১১ ওয়ানডে জয়ের পর এসেছে, যা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। তবে আজকে সেই হার কাটিয়ে জয় তুলে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের।

বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

 

Post a Comment

0 Comments