বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। চূড়ান্ত মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন মোট ৩,৬৮৯ জন শিক্ষার্থী, তবে মেধাক্রম অনুযায়ী ভর্তি সুযোগ পাবেন ১,৩০৯ জন।
এবারের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের ছাত্র আদনান আহমেদ তামিম এবং দ্বিতীয় স্থানে আছেন তার সহপাঠী হাবিবুল্লাহ। তৃতীয় স্থান অর্জন করেছেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্র সুদীপ্ত পোদ্দার।
ভর্তি পরীক্ষার ফল বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট www.buet.ac.bd-এ প্রকাশ করা হয়েছে। গত ১০ মার্চ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেমিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচারসহ ১৩টি বিভাগে ভর্তি প্রক্রিয়া চলবে।
মৌখিক পরীক্ষা শুরু হবে ২৭ মার্চ থেকে, যা ২৮ মার্চ পর্যন্ত চলবে।
সূত্র: ইউএনবি



0 Comments