Advertisement

সিলেট সীমান্তে ভারতীয় নারীসহ আটক ২ ব্যক্তি


সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নারীসহ দু'জনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন-৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

আটক হওয়া ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহর সাধুখালি গ্রামের মুকুল বিশ্বাস (৩৩) এবং ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিতলা কাইখালি গ্রামের শান্তিলতা মণ্ডল (৬০)।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথবাহিনী জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায় অভিযান চালায়। অভিযানে ভারতীয় নারীসহ এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয়, যারা মানবপাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মুকুল বিশ্বাসসহ তারা সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যাতে ভারতীয় বিভিন্ন নাম্বারে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। এ সময় আটকরা জানান, তারা সীমান্ত অতিক্রম করার জন্য স্থানীয় একটি রিসোর্টে অবস্থান করছিলেন।

Post a Comment

0 Comments