বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক হানাহানি ও বিদ্বেষ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। তিনি বলেন, “নতুন অধ্যায়টি এমন হতে হবে যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন বা পরিবার ক্ষতিগ্রস্ত হবে না।”
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তারেক রহমান এই আহ্বান জানান।
ফেসবুকে ইংরেজিতে প্রকাশিত পোস্টে তিনি লিখেছেন, "সত্যের সৌন্দর্য হচ্ছে, এটি সব সময় অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হয়। এটি আমাদের বিশ্বাসকে শক্তি দেয় যে, শেষ পর্যন্ত ন্যায়বিচার ও ন্যায্যতাই জয়ী হয়। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাই এবং ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলে, যেখানে রাজনৈতিক মতবিরোধের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না।"
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় দায়ের হওয়া দুটি মামলায় তারেক রহমানসহ অন্যান্য আসামিরা প্রথমে দোষী সাব্যস্ত হন। কিন্তু হাইকোর্টে আপিলের পর, বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় বাতিল করে নতুন রায় দেয়, যার ফলে বিএনপি নেতৃত্বাধীন পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।



0 Comments