জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল নিয়ে কোনো আলোচনা হয়নি। সংগঠনটি বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’ হিসেবে প্রকাশ করা হয়েছে। এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
আমরা স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের কোনো নাম নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি বিভ্রান্ত না হতে।”



0 Comments