শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কলকারখানা ও শ্রম শিল্পে অস্থিরতা সৃষ্টিতে যে কেউ জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সভাকক্ষে গার্মেন্টস মালিকপক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, "সম্প্রতি কলকারখানা ও শ্রম শিল্পে দুর্বৃত্তায়ন প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।" তিনি জানান, শ্রমঘন এলাকাগুলোতে অস্থিরতা মোকাবেলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, টুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে।
সূত্র: বিবিসি



0 Comments