বাংলাদেশীদের জন্য মেক্সিকো ভিসা আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। আগে মেক্সিকোর ভিসা পেতে বাংলাদেশী নাগরিকদের দিল্লির মেক্সিকান দূতাবাসে যেতে হতো, কিন্তু এখন থেকে তারা দিল্লি না গিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন।
রবিবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে বাংলাদেশী নাগরিকদের ভিসার জন্য শুধুমাত্র নয়াদিল্লির মেক্সিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হতো। তবে মেক্সিকান সরকারের নতুন সুবিধার আওতায়, এখন থেকে তারা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসা আবেদন করতে পারবেন।
মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী, কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য বা শেনজেন অঞ্চলের যেকোনো দেশের বৈধ ভিসা বা পাসপোর্ট থাকলে, বাংলাদেশী নাগরিকরা ভিসা ছাড়াই মেক্সিকোতে ১৮০ দিন প্রবেশ করতে পারবেন।



0 Comments