Advertisement

ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন বাংলাদেশ

 বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন তারেক রহমান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের ক্রিকেটার এবং কর্মকর্তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই জয়ে বাংলাদেশি যুবারা আবারও এশিয়ার সেরা টিম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।

Post a Comment

0 Comments